চার কেন্দ্রে হাবিব ও জারা কত ভোট পেলেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা-৯ আসনে চারটি কেন্দ্রের ফলাফল এসেছে রাইজিংবিডি ডটকমের হাতে। যেখানে দেখা যাচ্ছে চারটিতেই এগিয়ে আছেন বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন।
নাজমুল হক মদিনাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে জারা ৩৬৮ ভোট এবং হাবিবুর রশিদ ৫৬৬ ভোট পেয়েছেন।
মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হাবিবুর ৫৬৬ ভোট এবং জারা ১০৯ ভোট পেয়েছেন।
বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জারা ৬৩ ভোট এবং হাবিবুর ৭৪১ ভোট পেয়েছেন।
খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে জারা ৭৭ ভোট এবং হাবিবুর ৬৩৭ ভোট পেয়েছেন।
ঢাকা/ইয়াসিন/সাইফ
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ