ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাসনিম জারার অভিযোগ নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী হাবিবুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
তাসনিম জারার অভিযোগ নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী হাবিবুর

তাসনিম জারা, হাবিবুর রশিদ হাবিব

পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বিষয়টি নিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, এ অভিযোগের সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। এসময় তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল কিংবা কর্মীদের বিপক্ষে অভিযোগ করেননি তিনি। কী কারণে বাধা সৃষ্টি সেটাও স্পষ্ট নয়। যেসব কেন্দ্রে অভিযোগ সেইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন তাদের সঙ্গে কথা বললে মূল বিষয়টা জানা যাবে। তিনি যদি ধানের শীষের প্রার্থী কিংবা কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ করতেন, তাহলে বিষয়টি নিয়ে কিছু বলা যেত। প্রিজাইডিং অফিসার বলতে পারবেন আইনগত কোনো বাধা আছে কিনা।” 

আরো পড়ুন:

এর আগে সকাল ৯টায় রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল কেন্দ্রে ভোট দেন হাবিবুর রশিদ হাবিব। জনগণ ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উৎসবের আমেজ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমি মনে করি, তিনটি নির্বাচনে জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। দীর্ঘ সময় পর এখানে ভোটের পরিবেশ তৈরি হয়েছে। জনগণের মাঝে স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমার মনে হয়, জনগণও চায় এই দেশের জন্য, এই ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান দেখিয়ে এবং জনগণ বাংলাদেশের মালিক, তারা সেই মালিকানা ফিরে পাওয়ার কারণে তাদের মাঝে এই স্বতঃস্ফূর্ততা।” 

তাসনিম জারা কিংবা অন্য যে কেউ বিজয়ী হলে নিজ থেকে গিয়ে তাকে অভিনন্দন জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা/ইয়াসিন/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়