ডাচ্-বাংলা ব্যাংকের পর্ষদ সভা ৬ মার্চ
শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই দিন ব্যাংকটির বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
/এনটি/এসবি/