ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে ফাইন ফুডসের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৫ জানুয়ারি ২০২৬  
কারণ ছাড়াই বাড়ছে ফাইন ফুডসের শেয়ার দর

ফাইন ফুডস লিমিটেডের লোগো

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত বুধবার (১৪ জানুয়ারির) কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

গত বছরের ১৭ ডিসেম্বরর ফাইন ফুডসের শেয়ার দর ছিল ৩৭৭.৮০ টাকায়। আর গত ১৪ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪২৬.১০ টাকায়। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার  দর বেড়েছে ৪৮.৩০ টাকা বা ১২.৭৮ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়