ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:১০, ২৯ জানুয়ারি ২০২৬
কারণ ছাড়াই বাড়ছে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

শেয়ার দর অস্বাভাবিক কমার কারণ জানতে চেয়ে গত ২৭ জানুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।

মেঘনা কনডেন্সড মিল্কের গত ১৮ জানুয়ারি শেয়ার দর ছিল ১২.১০ টাকা। আর ২৭ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ২০ টাকা। অর্থাৎ ৭ কার্যদিবসের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৭.৯০ টাকা বা ৬৫.২৯ শতাংশ।

এভাবে কোম্পানির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়