ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারদর বৃদ্ধির বিষয়ে ডিএসইর চিঠির জবাব দেয়নি নর্দার্ণ জুট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৪ মার্চ ২০২৬  
শেয়ারদর বৃদ্ধির বিষয়ে ডিএসইর চিঠির জবাব দেয়নি নর্দার্ণ জুট

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠায় ডিএসই। তবে ডিএসইর সেই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর। এরই ধরাবাহিকতায় গত ২ মার্চ কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, নর্দার্ণ জুটের গত ৫ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৮৫.৭০ টাকায়। আর ৪ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩১.৮০ টাকায়। অর্থাৎ একমাসে শেয়ারটির দর বেড়েছে ৪৬.১০ টাকা বা ৩৫ শতাংশ।

এভাবে শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
 

ঢাকা/এনটি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়