সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নতুন সিইও নাকিবুর রহমান
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত সিইও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাকিবুর রহমান খান। এর আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) মো. নাকিবুর রহমান খানকে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি।
সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৯.৩৩ শতাংশ, সরকারের হাতে ০.০৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/বকুল