ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রেজারি বন্ড জামানত রেখে নেওয়া যাবে ব্যাংক ঋণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৫, ১১ মার্চ ২০২৬
ট্রেজারি বন্ড জামানত রেখে নেওয়া যাবে ব্যাংক ঋণ

ট্রেজারি বন্ড জমানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এ সম্পর্কে বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আরো পড়ুন:

সার্কুলারে বলা হয়েছে, লিয়েনকৃত সরকারি বন্ড যোগ্য জামানত হিসেবে অন্তর্ভুক্ত বিধায় ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদেরকে ঋণ বিতরণ করতে আগ্রহী বলে বাংলাদেশ ব্যাংক অবগত হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বেশ কিছু নির্দেশনা অনুসরণীয় করতে হবে।

সেগুলো হলো-ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট/মেয়াদী ঋণ সুবিধা প্রদান করার পূর্বে ব্যাংক কর্তৃক ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাট্রাকচার (এফএমআই) সিস্টেমে গ্রাহকদের ট্রেজারি বন্ডকে লিয়েন মার্ক করতে হবে, বন্ডের অভিহিত মূল্যের বা ফেস ভ্যালুর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা যাবে।তবে সুদারোপের কারণে ঋণের স্থিতি বন্ডের অভিহিত মূল্যকে কোনক্রমেই অতিক্রম করতে পারবে না, ঋণের মেয়াদ কোনোভাবেই বন্ডের মেয়াদের বেশি হবে না, বন্ড ক্রয়ের উদ্দেশ্যে ব্যাংক কর্তৃক কোনো ঋণ প্রদান করা যাবে না।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়