ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ সকাল ১০টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সূত্র জানায়, পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। পর্ষদ সভা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

ডাচ বাংলা ব্যাংক ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। পুঁজিবাজারে ২০০১ সালে ব্যাংকটি তালিকাভুক্ত হয়েছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়