ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৯ নভেম্বর ২০২১  
ডিএসইতে দাম বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (২৮ নভেম্বর) একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে একমি পেস্টিসাইডস ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

সোমবার ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬৭ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.০৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৪.৭২ শতাংশ এবং ফার কেমিক্যালের ৪.৩৪ শতাংশ বেড়েছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়