নগদ লভ্যাংশ দিলো দুই কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি তাদের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
রোববার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো- ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মা।
কোম্পানি দুইটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ও ওরিয়ন ফার্মা ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদন দেওয়া হয়।
/এনটি/এসবি/