ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ জানুয়ারি ২০২৩  
লেনদেন কমেছে

দেশের শেয়ারবাজারে সোমবার (২৩ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৪৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১৪০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫০৯ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৭৫ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৩ পয়েন্টে, সিএসসিএক্স ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

/এনএফ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়