ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে প্রিমিয়ার সিমেন্টের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে প্রিমিয়ার সিমেন্টের

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ২০২২ থেকে ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর, ২০২২ থেকে ডিসেম্বর, ২০২২) কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে (জুন, ২০২২ থেকে ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ২৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ৬৪ টাকা ৬৭ পয়সা।

এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়