ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সামিট অ্যালায়েন্স পোর্টের ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১ এপ্রিল ২০২৬  
সামিট অ্যালায়েন্স পোর্টের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

বুধবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী,কোম্পানিটির দীর্ঘ মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এ১(এলআর)’। আর স্বল্প মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এসটি২’।

কোম্পানিটির ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে  ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ।

ক্রেডিট রেটিং হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি, যা বিশেষ এজেন্সি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এটি মূলত ‘এএএ’ (সর্বোচ্চ নিরাপত্তা) থেকে ‘ডি’ (খেলাপী) পর্যন্ত স্কেলে রেটিং করা হয়। ভালো রেটিংয়ের মাধ্যমে সহজে ও কম সুদে ঋণ পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়