ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৫ এপ্রিল ২০২৬  
কারণ ছাড়াই বাড়ছে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। স্টক এক্সচেঞ্জকে এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৩ এপ্রিল কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

সাফকো স্পিনিং মিলস লিমিটেডের গত ৮ মার্চ শেয়ার দর ছিল ১২.৭০ টাকা। আর ১৩ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৮ টাকায়। এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৫.৩০ টাকা বা ৪২ শতাংশ।

এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়