ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঠ্যবই সংশোধনের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১ ফেব্রুয়ারি ২০২২  
পাঠ্যবই সংশোধনের কাজ শুরু

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পাঠ্যবইয়ে ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পাঠ্যবইয়ের ভুল সংশোধনে বৈঠকে বসে রিভিউ কমিটি।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ভুল সংশোধনে রিভিউ কমিটি বৈঠক হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে তারা বৈঠক শুরু করেন। আগামী চার-পাঁচ দিন তারা কাজ করবেন।

জানা গেছে, ভুল সংশোধন করা হলেও বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

/ইয়ামিন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়