শহিদের দাম বেড়েছে!
শহিদ কাপুর
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কবির সিং। বক্স অফিস বিশ্লেষকদের কাছ থেকে ব্লকবাস্টার তকমা পেয়েছে সিনেমাটি।
এদিকে এতদিন প্রতিটি সিনেমার জন্য ১০-১৫ কোটি রুপি নিতেন শহিদ। কিন্তু কবির সিং সিনেমার সাসফ্যের পর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এ অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিনেব্লিজ।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, পদ্মাবত ও কবির সিং সিনেমার বক্স অফিস সাফল্যের পর নির্মাতাদের কাছে শহিদ এখন প্রধান আকর্ষণ। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এবং প্রযোজকরা তাকে নেয়ার জন্য লাইন ধরে আছেন। এমনকি তারা পারিশ্রমিক বাড়িয়ে দেয়ারও প্রস্তাব দিচ্ছেন। তিনি এখন ২১ কোটি রুপি করে চাচ্ছেন। তার সিনেমা যেভাবে ব্যবসা করছে এটি তার প্রাপ্য।
বর্তমানে শহিদের হাতে নিখিল আদভানির একটি সিনেমা রয়েছে। বলিপাড়ায় গুঞ্জন, তেলেগু ভাষার জার্সি সিনেমার রিমেক করবে ধর্মা প্রোডাকশন। এতে শহিদ কাপুরকে দেখা যাবে। এছাড়া আরো একটি সিনেমায় এ অভিনেতার চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মারুফ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী