ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমান্স করবেন সাই পল্লবী-নাগা চৈতন্য

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪২, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমান্স করবেন সাই পল্লবী-নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী নাগা চৈতন্য ও সাই পল্লবী। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।  

প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলেগু সিনেমার পরিচালক শেখর কামুয়ালা রোমান্টিক-ড্রামা ঘরানার একটি সিনেমা নির্মাণ করছেন। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করবেন নাগা চৈতন্য। এতে তাদের রোমান্স করতে দেখা যাবে।

পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমটিতে জানান, সিনেমাটিতে নাগা চৈতন্যকে তেলেঙ্গানার আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে শোনা যাবে। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন এ অভিনেতা।

আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এনসি ২০’। আগামী সেপ্টেম্বরে হায়দরাবাদে সিনেমাটির শুটিং শুরু হবে। ডিসেম্বরে এটি মুক্তির কথা রয়েছে।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বক্স অফিসে সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। অন্যদিকে নাগা চৈতন্য অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মজিলি’। এতে স্ত্রী সামান্থার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ব্যবসায়ীকভাবেও সিনেমাটি সফল হয়েছে। বর্তমানে ‘ভেঙ্কি মামা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত নাগা। 


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়