ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউটিউবে মামুনের নতুন গানচিত্র ‌‘নিমকহারাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডলের নতুন গানচিত্র ‌‘নিমকহারাম’। এটি শোনা ও দেখা যাচ্ছে সাদিয়া ভিসিডি সেন্টার ইউটিউব চ্যানেলে। 

এ গানের কথা লিখেছেন সাংবাদিক, কবি ও গীতিকার রফিক মুয়াজ্জিন। সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।  

আরো পড়ুন:

গাজীপুরের পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে গানের ভিডিওর চিত্রধারণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন চন্দ্র দাস। এতে অভিনয় করেছেন মামুন মন্ডল ও সাবা।   

কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেন, “নিমকহারাম’ গানটিতে আসলে অনেকের মনের কথাই বলা হয়েছে। প্রতারণা ও বঞ্চনার শিকার হওয়াা অনেকেই এ গানের সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন। সাদিয়া ভিসিডি সেন্টার অনেক যত্ন করে মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।” 

সাদিয়া ভিসিডি সেন্টারের স্বত্বাধিকারী ও এই গানচিত্রের প্রযোজক মো. হযরত আলী বলেন, “নিমকহারাম’ গানটি শুনে অনেকেই এর কথাগুলোর সঙ্গে নিজেদের জীবনে ঘটে যাওয়া প্রবঞ্চনার মিল খুঁজে পাবেন। মামুন মন্ডলের গায়কিতে আমি মুগ্ধ। আশা করছি, গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়