ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রভাসের ভয়

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রভাসের ভয়

প্রভাস

বিনোদন ডেস্ক : বাহুবলি মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পান ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। সিনেমাটিতে অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলি চরিত্রটি দর্শকের মন জয় করে।

কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত সিনেমা সাহো। কিন্তু এটি নিয়ে বাহুবলি’র মতো প্রত্যাশা না রাখতে অনুরোধ করেছেন এ অভিনেতা। পাশাপাশি তিনি ভয় করছেন, সাহো সিনেমায় তার চরিত্রটির জন্য নারী ভক্তরা তাকে ঘৃণাও করতে পারেন।

প্রভাস বলেন, ‘বাহুবলি ইতিহাস তৈরি করেছে আর যারা এটি পছন্দ করেছে সাহো তাদের জন্য একটি বিনোদনমূলক সিনেমা। আমরা খুবই চাপে রয়েছি, বাহুবলি’র পর একটি বিনোদনমূলক সিনেমা উপহার দেয়ার লক্ষ্যে এতে অনেক অর্থ ও সময় ব্যয় করেছি।’

এ অভিনেতা আরো বলেন, ‘সাহো সিনেমায় আমার চরিত্রের জন্য কিছু নারী হয়তো আমাকে ঘৃণা করবেন, কারণ আমি ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আমরা প্রতিবার বাহুবলি তৈরি করতে পারব না। তাই বাণিজ্যিক দিকে নজর দিয়েছি। দুই বছর আগে দুবাইয়ে এক নারী আমাকে বলেছিল, বাহুবলি সিনেমায় আপনি নারীদের অনেক সম্মান দেখিয়েছেন, সাহোতেও এমনটাই দেখতে চাই। আমি বলেছিলাম, ম্যাডাম, এটি ভিন্ন সিনেমা এবং প্রত্যেক সিনেমায় একই কাজ করা সম্ভব না।’

হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ। ৩০ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়