ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায় স্বীকার করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দায় স্বীকার করলেন শাহরুখ

‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু অনেকদিন থেকেই তার সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পাচ্ছে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে শাহরুখ বলেন, আমার মনে হয়, আমরা খারাপ সিনেমা তৈরি করেছি। এটাই সহজ কথা। কারণ কীভাবে ক্রিকেট খেলতে ও সিনেমা নির্মাণ করতে হয় এটা ভারতের সবাই জানে। আমরা গল্প ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি এটিই ব্যর্থতার একমাত্র কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। এটা কোনো মানবতা নয়, সততা। আমি দর্শকদের কর্মীর মতো। যদি বসকে সন্তুষ্ট করতে না পারি, অবশ্যই সেক্ষেত্রে আমার চাকরি থাকবে না।   

গত কয়েক বছরে শাহরুখ অভিনীত রইস, জব হ্যারি মেট সেজাল ও জিরো সিনেমাগুলো মুক্তি পায়। তবে কোনোটিই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। বরং, ভক্ত-সমালোচকদের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে এই অভিনেতাকে।

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো গত বছর ডিসেম্বরে মুক্তি পায়। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমাতে আরো অভিনয় করেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল কিন্তু মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে মুখ থুবরে পরে।

জিরো’র পর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি শাহরুখ। তবে একাধিক সিনেমায় তার চুক্তিবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়