ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

প্রকাশিত: ০৫:১৯, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

দ্রুত তাকে সিটি হসপিটালে হসপিটালে নেওয়া হয়। আজ ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।

একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়