ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার্তিকের বিয়ের পরিকল্পনা শুনে সারার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কার্তিকের বিয়ের পরিকল্পনা শুনে সারার প্রতিক্রিয়া

কার্তিক আরিয়ান ও সারা আলী খান অভিনীত সিনেমা লাভ আজ কাল। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে এই সিনেমা।

বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে হাজির হয়েছিলেন। সেখানে তার বিয়ের পরিকল্পনা জানিয়েছেন কার্তিক।

পেয়ার কা পঞ্চনামা সিনেমাখ্যাত এই অভিনেতা জানান, এখন বিয়ের কোনো ইচ্ছা তার নেই। কারণ তিনি কাজ নিয়ে অনেক ব্যস্ত।

এই সময় পাশেই ছিলেন সারা। কার্তিকের বক্তব্য শুনে প্রশ্ন ছুড়ে দেন তিনি। এই অভিনেত্রী বলেন, তুমি প্রেম করতে রাজি আছো কিন্তু বিয়ে করতে নয়?

অনেকদিনে থেকেই কার্তিক-সারা প্রেমের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। এমনকি মাঝে তাদের ব্রেকআপের খবরও চাউর হয়। বেশ কিছুদিন এ জুটিকে একসঙ্গে দেখাও যায়নি। তবে লাভ আজ কাল সিনেমার প্রচারে আবারো এক হয়েছেন তারা।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়