ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের সুন্দরী ঠাকুমা আরতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বের সুন্দরী ঠাকুমা আরতি

মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড কিংবা মিসেস ট্যুরিজমের মতো অনেক সুন্দরী প্রতিযোগিতা রয়েছে। এসব প্রতিযোগিতায় অবিবাহিত কিংবা বিবাহিত তরুণীরা অংশ নিতে পারেন।

এবার ঠাকুমা বা দাদিমাদের নিয়ে বুলগেরিয়াতে অনুষ্ঠিত হলো সুন্দরী প্রতিযোগিতা ‘গ্র্যান্ডমা ইউনিভার্স’। আর এতে বিজয়ী হয়েছেন ভারতের ৬২ বছর বয়েসি আরতি বি চাটলানি। গত ১৯-২৩ জানুয়ারি বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত হয় এ বিউটি পেজেন্ট। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ঠাকুমাদের টেক্কা দিয়ে আরতি ছিনিয়ে এনেছেন শ্রেষ্ঠত্বের শিরোপা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে আরতি বলেন, ‘এ প্রতিযোগিতা তিনটি রাউন্ডে সাজানো হয়েছিল। প্রথম রাউন্ডে পরেছিলাম ব্রাইডাল জুয়েলারি আর লেহেঙ্গা। দ্বিতীয় রাউন্ডে ছিল নাচের পারফরম্যান্স। এতে হিন্দি গানের সঙ্গে নেচেছিলাম।’

এ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে শুরুতে ভয় পেয়েছিলেন আরতি। তার ভাষায়, ‘লম্বা আর ফিট ঠাকুমাদের দেখে ব্যাগ প্যাক করে ফিরে আসতে চেয়েছিলাম। তখন আমার স্বামী আমার পাশে ছিলেন। ভেবেছিলাম আর বোধহয় হলো না। কিন্তু আমার স্বামী আমাকে সাহস জুগিয়েছেন।’

বেঙ্গালুরুর আরতি এখন নেট দুনিয়ার নয়া সেনসেশন। অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হচ্ছেন।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়