ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হচ্ছেন কেটি পেরি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মা হচ্ছেন কেটি পেরি

ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের সন্তানের মা হচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি।

আজ বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে কেটি পেরির নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর হোয়াইট’। এর শেষ অংশে বেবি বাম্পসহ হাজির হন এই গায়িকা। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে লাইভে এসে মা হওয়ার খবরটি নিশ্চিত করেন তিনি।

কেটি পেরি বলেন, সম্ভবত সবচেয়ে বেশি সময় গোপন রাখতে পেরেছি। আমি দেরি করলেও আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। এই গ্রীষ্মে অনেক কিছু হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।

ইতোমধ্যে অরলান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সেরেছেন কেটি পেরি। খুব শিগগির তারা বিয়ে করবেন বলে জানা গেছে।

এর আগে সুপার মডেল মিরান্ডা কেরকে বিয়ে করেছিলেন অরলান্ডো। তাদের নয় বছর বয়সি একটি মেয়েও রয়েছে। অন্যদিকে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন কেটি। তবে তাদের সংসার টিকেছে মাত্র দুই বছর।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়