ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন পূজা

প্রকাশিত: ০৮:২৯, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন পূজা

পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি। নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। করোন সংক্রমণের কারণে তিনি এখন ঘরবন্দি। কাজহীন বাসায় বসেই ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন এই নায়িকা।

চলচ্চিত্রের বিভিন্ন বিষয়, নিজের অনেক অজানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করবেন তিনি। আগামীকাল মঙ্গলবার রাত দশটায় স্টার জোন প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এ অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ঈদ আয়োজনের অংশ হিসেবে পূজা চেরিকে নিয়ে এই আয়োজন। পূজার সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে। তাহলেই পাওয়া যাবে পূজাকে।

পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। এম এ রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়