ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় সাবেক এমপির ওপর হামলা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
বরগুনায় সাবেক এমপির ওপর হামলা

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে হামলার শিকার হন গোলাম সরোয়ার হিরু। তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিচ্ছেন।

আরো পড়ুন:

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা সাংবাদিকদের বলেছেন, “সোমবার দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশে বের হলে নিজ বাসার সামনেই দুর্বৃত্তরা গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা চালায়। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। এ সময় জামায়াতের একটি মিছিল ঘটনাস্থলে আসলে তারা গোলাম সরোয়ার হিরুকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

পাথরঘাটা থানার ওসি রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। নৌবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে বিতর্কের সৃষ্টি করেন তিনি। 

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়