ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ট্রিপল এক্স’ বিতর্কে একতা ঝড় থামছেই না!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ট্রিপল এক্স’ বিতর্কে একতা ঝড় থামছেই না!

ভারতের সিনেমা ও টেলিভিশন জগতের খ্যাতনামা প্রযোজক-নির্মাতা একতা কাপুর। তার নির্মিত নতুন ওয়েব সিরিজ এক্সএক্সএক্স-২ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্কের ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়।

বলা হচ্ছে, এই ওয়েব সিরিজের একটি যৌন দৃশ্যের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে ছোট করা হয়েছে। এ অভিযোগে একতার বিরুদ্ধে মামলাও হয়েছে।

ওয়েব সিরিজের দৃশ্যটি কাল্পনিক হলেও ইতোমধ্যে ক্ষমা চেয়ে একতা বলেছেন, ‘অন্য দশজনের মতো আমিও ভারতীয় নাগরিক। কোনো নাগরিক তার দেশের সেনাকে অশ্রদ্ধার চোখে দেখে না। বরং তাদের নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। আমিও আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। তারপরও যদি ভারতীয় সেনার কোনোভাবে অপমান হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

কিন্তু তারপরও একতার প্রতি সাধারণ মানুষের ক্রোধ কমেনি। এমনকি তার পরিবারকেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একতা বলেন, ‘সিরিজে নাকি যৌন দৃশ্য দেখানো হয়েছে। এ কারণে আমি একের পর এক ধর্ষণের হুমকি পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমার ৭১ বছর বয়সী মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার মানে যৌনতা খারাপ আর ধর্ষণ ভালো?’


ঢাকা/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়