ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ

শাহরুখ খান ও রাজকুমার হিরানি

বলিউড ‘কিং খান’খ্যাত তারকা শাহরুখ। এক বছরেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় তাকে দেখেননি ভক্তরা। অবশেষ তার নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

রাজকুমার হিরানির পরবর্তী সিনেমাতে অভিনয় করছেন শাহরুখ। মে মাসের মাঝামাঝিতে এই সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও করোনাভাইরাস ও লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। এখন আগামী অক্টোবরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা।

ইতোমধ্যে এ বিষয়ে রাজকুমার হিরানিকে প্রস্তুতি নিতে বলেছেন শাহরুখ। প্রি-প্রোডাকশনের কাজগুলো ভার্চুয়ালি করার পরামর্শ দিয়েছেন। এছাড়া চিত্রানাট্যেও কিছুটা পরিবর্তন আনতে বলেছেন তিনি। শিডিউল অনুযায়ী অক্টোবরে কাজ শুরু করবেন।

সবকিছু ঠিক থাকলে এটি হবে শাহরুখ ও হিরানির প্রথম সিনেমা। এর আগে ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় তাদের কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। যদিও নতুন সিনেমা নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শাহরুখ ও হিরানি। জানা গেছে, এই সিনেমার গল্প ইমিগ্রেশন নিয়ে।

শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায়।

  

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়