ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইরিনের ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’

প্রকাশিত: ১১:৪৮, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইরিনের ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’

আইরিন সুলতানা

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু

এখনো কেমন যেন হৃদয় টাটায়—

প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে

পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।’—এ পঙক্তিমালা তসলিমা নাসরিনের লেখা।

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ শিরোনামে এই কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ বাকি রয়েছে।

আইরিন সুলতানা রাইজিংবিডিকে বলেন, ‘‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’-এর শুটিং শেষ হয়েছে। এখন ডাবিং শেষ করে ইউটিউবে প্রকাশ করব। কাজটি করতে গিয়ে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

আইরিন সুলতানা নিজস্ব ইউটিব চ্যানেল খুলেছেন। এতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নায়িকা।

এছাড়া আইরিন বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়