ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুশান্ত স্মরণে একতার ‘পবিত্র রিশতা ফান্ড’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্ত স্মরণে একতার ‘পবিত্র রিশতা ফান্ড’

প্রযোজক একতা কাপুর। এই নির্মাতার ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকের মাধ্যমে বিশেষ খ্যাতি পান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এবার এই অভিনেতাকে স্মরণ করে ফান্ড গঠন করলেন একতা।

মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য ‘পবিত্র রিশতা ফান্ড’ নামের এই ফান্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে। জি ফাইভের সিইও তরুণ কাইতালের সঙ্গে যৌথভাবে কাজটি করছেন একতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, “দশ বছর আগের চেয়ে এখন সময় হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। এখন আগের চেয়ে চাপ অনেক বেশি। মহামারি চলছে, সবাই ঘরে বন্দি, এখন সবাই অনেক চাপ ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কাজের চাপ, পারিবারিক বিরোধ, কাজ হারানোর কারণে অনেকের মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। ‘পবিত্র রিশতা ফান্ড’র অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভবিষ্যতে এ ধরনের কাজে থাকতে পারলে খুশি হবো।”

তরুণ কাতিয়াল বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি। পাশাপাশি যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের যতজনকে সম্ভব সাহায্য করা।’

এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় বলিউডের কয়েকজন নির্মাতা ও অভিনেতাকে দুষছেন এই অভিনেতার ভক্তরা। এর মধ্যে একতা কাপুরের নামও রয়েছে। এমনকি সুশান্তের ঘটনায় সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, একতা কাপুরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। যদিও পরবর্তী সময়ে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে।

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়