ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়িকা মাহি ভক্তের কাণ্ড

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৭, ১ সেপ্টেম্বর ২০২০
নায়িকা মাহি ভক্তের কাণ্ড

মাহিয়া মাহি

শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত-অনুসারী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকাকে সবসময় অনুসরণ করে থাকেন তারা। কেউ কেউ প্রিয় তারকার ফেসবুকের বন্ধু তালিকায় যুক্ত হতে তাদেরকে মেসেজ পাঠিয়ে অনুরোধও করে থাকেন।

এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুকে বন্ধু হতে তার বাসায় ভেলপুরি পাঠিয়েছেন আব্দুর রহমান নামে এক ভক্ত। এ কথা শুনে বিস্ময়বোধ জাগলেও এটাই সত্যি! গত ২৯ আগস্ট মাহিয়া মাহির বাসায় মায়ের তৈরি ভেলপুরি পাঠান ওই ভক্ত।

ভেলপুরির সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন আব্দুর রহমান। চিঠিতে তিনি মাহির ফেসবুকে বন্ধু তালিকায় যুক্ত করে নেওয়ার অনুরোধ করেছেন। মাহিয়া মাহি তার ফেসবুকে ভেলপুরি ও ভক্তের পাঠানো চিঠি শেয়ার করে আব্দুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

ভক্তের এমন ঘটনায় মাহিও অবাক হয়েছেন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ভক্তদের কাছ থেকে অনেক উপহার পেয়েছি। কিন্তু এমন উপহার এবারই প্রথম। অনেক খুশি হয়েছি। আমি সারপ্রাইজ হয়েছি।’

মাহি সম্প্রতি ‘নবাব এলএলবি’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

এছাড়া ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ও ‘ব্লাড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ তার হাতে রয়েছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়