ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হতে যাচ্ছেন অভিনেত্রী পিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:০০, ৯ অক্টোবর ২০২০
মা হতে যাচ্ছেন অভিনেত্রী পিয়া

মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়া। আগামী ফেব্রুয়ারিতে ঘর আলো করে আসবে নতুন অতিথি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন পিয়া।

এদিকে পিয়া তার বেবি বাম্পের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে হাস্যোজ্জ্বল পিয়াকে দেখা যায়। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ফেব্রুয়ারিতে আসছে পরিবারের মূল্যবান সদস্য, এখন তারই অপেক্ষা।     

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। এই দম্পতির এটি প্রথম সন্তান।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়