ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেন রেস্তোরাঁয় একের পর এক প্লেট ভাঙছেন সালমানের বোন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:২৭, ৮ ডিসেম্বর ২০২০
কেন রেস্তোরাঁয় একের পর এক প্লেট ভাঙছেন সালমানের বোন?

বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা। সম্প্রতি রেস্তোরাঁয় তার প্লেট ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কিন্তু কেন রেস্তোরাঁয় গিয়ে একের পর এক প্লেট ভাঙছিলেন অর্পিতা? প্রথমে মনে হতে পারে রাগের মাথায় এই কাণ্ড করেছেন তিনি। তবে ঘটনা মোটেও তেমন নয়। মূলত, দুবাইয়ে অবস্থিত একটি গ্রিক রেস্তোরাাঁয় গিয়েছিলেন তিনি। সেখানে গ্রিক প্রথা মানতেই এই কাজ করেছেন ‘দাবাং’ অভিনেতার বোন।

আরো পড়ুন:

অনেক গ্রিক রেস্তোরাঁতেই আগত গ্রাহকদের জন্য প্লেট ভাঙার এই প্রথা মানার ব্যবস্থা রাখা হয়। ভিডিওতে দেখা যায়, হাসি মুখে একের পর এক প্লেট ভাঙছেন অর্পিতা। এছাড়া নাচের তালেও প্লেট ভাঙতে দেখা গেছে তাকে। এই সময় সঙ্গে তার ছেলে আহিলও ছিলেন।

২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে অর্পিতার বিয়ে হয়। বেশ ধুমধাম করেই বোনের বিয়ে দিয়েছিলেন সালমান। এরপর ২০১৬ সালে অর্পিতা-আয়ুশ দম্পতির প্রথম সন্তান আহিলের জন্ম হয়। গত বছর সালমানের জন্মদিন অর্থাৎ ২৭ ডিসেম্বরে পৃথিবীতে আসে অর্পিতার মেয়ে আয়াত।

দেখুন ভিডিও:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়