ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সন্তানদের ক্রিকেট টিম বানাতে চান প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:২০, ১২ জানুয়ারি ২০২১
সন্তানদের ক্রিকেট টিম বানাতে চান প্রিয়াঙ্কা

বলিউডের সীমানা ছাড়িয়ে এখন হলিউডেও পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর প্রায়ই খবরে এই অভিনেত্রী।

এদিকে বিয়ের পর থেকে বেশ কয়েকবার প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।  

আরো পড়ুন:

এই অভিনেত্রী বলেন, ‘আমিও সন্তান চাই। যতজন সম্ভব নিতে চাই। ক্রিকেট টিম? আমি নিশ্চিত নই হতেও পারে।’

নিকের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে প্রিয়াঙ্কা বলেন,  ‘সাধারণ দম্পতিদের মতো পরস্পরের অভ্যাস ও পছন্দগুলো বুঝতে হবে। সমস্যা খোঁজার চেয়ে এটি আরো রোমাঞ্চকর মনে হচ্ছে। এখন পর্যন্ত কঠিন কিছু মনে হচ্ছে না।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়