ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর ডিপজল, মালা পরাবেন মৌ

প্রকাশিত: ১৬:০৮, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩৯, ২০ জানুয়ারি ২০২১
বর ডিপজল, মালা পরাবেন মৌ

‘মানুষ কেন অমানুষ’ সিনেমার দৃশ্য

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার সাভারের ফুলবাড়িয়ার বাড়িটি বিয়ের সাজে সাজানো হয়েছে। তিনি নিজেও বর সেজেছেন। অন্যদিকে কনে সেজে তার বাড়িতে হাজির হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। যদিও তাদের বয়সের ব্যবধান অনেক। তারপরও তারা বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে এটা বাস্তবে নয়, সিনেমার দৃশ্যের প্রয়োজনে বর-কনে সেজেছেন তারা।

প্রেম-ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। বিষয়টি উল্লেখ করে মৌ খান বলেন, ‘‘মানুষ কেন অমানুষ’ সিনেমার গল্পটাই ভিন্ন ঘরানার। ডিপজল ভাইয়ের সঙ্গে বয়সের যে ব্যবধান এটা মোটেও দর্শকের খারাপ লাগবে না। ভালোবাসা তো বয়স দিয়ে হয় না, এটাই গল্পে দেখানো হবে। বয়স আসলে ফ্যাক্টর না। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

আরো পড়ুন:

‘মানুষ কেন অমানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ডিপজল, জয় চৌধুরী ও মৌ খানকে। এতে আরো অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।

ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে সিনেমাটি নির্মিত হচ্ছে। ফুলবাড়িয়ায় শুটিং শেষে মানিকগঞ্জের সিংগাইরে যাবে শুটিং ইউনিট। ডিপজলের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়