ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রার্থী পার্নো মিত্র ঘরবন্দি, চলছে ভোটগ্রহণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৩, ২৬ এপ্রিল ২০২১
প্রার্থী পার্নো মিত্র ঘরবন্দি, চলছে ভোটগ্রহণ

টলিউড তারকাদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার (২৬ এপ্রিল) এ তালিকায় যুক্ত হলেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র। আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।  

এদিন সকালে এক টুইটে পার্নো মিত্র লিখেছেন—আমি কোভিড-১৯ পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড-১৯ পরীক্ষা করান।

আরো পড়ুন:

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বরাহনগর আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্নো মিত্র।  বালিগঞ্জের ভোটার তিনি। সোমবার (২৬ এপ্রিল) তার ভোট। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় ভোট দিতে যেতে পারেননি পার্নো।

এ বিষয়ে টুইটে পার্নো লিখেছেন—‘আমি অসুস্থ। কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগুচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবার আমার ভোট দেওয়া হবে না। কিন্তু যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি, তা শেষ হওয়ার নয়। এক উদ্যমে আমরা সবাই মিলে সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাব।’

ভারতে জুড়েই করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই। আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়