ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবার তারা এক ফ্রেমে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৯ জুন ২০২১  
আবার তারা এক ফ্রেমে

গানের মানুষ পার্থ বড়ুয়া। নিয়মিত অভিনয়ও করছেন। রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে কয়েকটি কাজ করেছেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে একসঙ্গে কাজ করেন তারা। দীর্ঘদিন পর আবারো জুটি বেঁধে ক‌্যামেরার সামনে দাঁড়ালেন এই দুই তারকা। ‘সুখী আত্মা’ নামে একটি নাটকে দেখা যাবে তাদের। শুকুর রহমান শান্তনুর চিত্রনাট‌্যে নাটকটি পরিচালনা করছেন অলোক হাসান।

দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও মিথিলার সঙ্গে দেখা, আড্ডা হতো পার্থ বড়ুয়ার। এটি তাদের তৃতীয় কাজ। অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন—‘কাজের সময় পার্থদাকে সহশিল্পী মনে হয় না, মনে হয় আপন মানুষ। হেসেখেলে খুব সহজেই কাজটি হয়ে যায়।’

আরো পড়ুন:

মিথিলার মতো পার্থ বড়ুয়ার কণ্ঠে একই কথা। তার ভাষায়—‘পরিচালক যখন কাজটি নিয়ে আমার কাছে আসেন, তখন বলে দিয়েছিলাম, মিথিলা করলে আমিও করব। সে যখন শিডিউল দেবে, সেভাবে আমিও দেব। তার সঙ্গে আমার কাজের ব্যাপারটা খুব সহজ!’

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন অমিয়। ফাঁকে ফাঁকে কবরফলক লেখেন। একদিন অফিস কর্তা তাকে ডেকে নিজের মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। তার মেয়ের নাম মিথি। চিকিৎসকেরা জানিয়েছেন, বেশিদিন বাঁচবেন না ক্যানসারে আক্রান্ত মিথি। কিন্তু জীবদ্দশায় জেনে যেতে চান, কী লেখা থাকবে তার সমাধিতে। সময়ের সঙ্গে গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ঈদুল আজহায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়