ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রিয় তারকার শোকে ভক্তের মৃত্যু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৩১ অক্টোবর ২০২১   আপডেট: ১২:০৬, ৩১ অক্টোবর ২০২১
প্রিয় তারকার শোকে ভক্তের মৃত্যু

ভারতের কন্নড় সিনেমার তারকা অভিনেতা পুনিত রাজকুমার। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত-সহকর্মীরা।

এদিকে প্রিয় তারকার মৃত্যুর খবর পেয়ে শোক সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার এক ভক্তের মৃত্যু হয়েছে। এই ভক্তের নাম পরশুরাম দেবমান্যবর। তিনি কর্ণাটকের চামারাজানাগর জেলার মারুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রিয় তারকার আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে ভেঙে পড়েছিলেন এই ভক্ত। অসুস্থবোধ করছিলেন তিনি। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ‌্যাটাক হয় পুনিতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বেঙ্গালুরুর কান্তে রাভা স্টেডিয়ামে এই তারকার মরদেহ আনা হয়। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন। রোববার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়