নির্বাচনে হেরে গেলেন চিত্রনায়ক সাইমনের বাবা
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন চিত্রনায়ক সাইমন সাদিকের বাবা ছাদেকুর রহমান। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। এতে লাঙল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন লিয়াকত আলী।
গতকাল (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহিনন্দ ইউনিয়নে বেশ শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, চিত্রনায়ক সাইমনের বাবা ছাদেকুর রহমান নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৬ হাজার ১শ’ ৭০টি। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলী লাঙল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২শ’ ৮১ ভোট। ১ হাজার ১শ’ ১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে লিয়াকত আলীকে বিজয়ী ঘোষণা করা হয়।
বাবার নির্বাচন উপলক্ষে অনেক দিন ধরেই নিজ এলাকায় অবস্থান করছিলেন সাইমন সাদিক। ব্যস্ত ছিলেন প্রচারের কাজে। মাইকিং, পথসভা এমনকী বাবার নির্বাচনি প্রচারের জন্য সাইমন নিজে ‘বায়া দে’ শিরোনামে একটি গানও লিখেছিলেন। শাহরিয়ার রাফাতের গাওয়া গানটি নিয়ে নির্বাচনি প্রচার চালান তিনি।
ঢাকা/রুমন চক্রবর্তী/শান্ত
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী