ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাম চরণের নতুন সিনেমার শুটিংয়ের ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৯:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
রাম চরণের নতুন সিনেমার শুটিংয়ের ভিডিও ফাঁস

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫’। গত বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। এ সিনেমার শুটিংয়ের ভিডিও অন্তর্জালে ফাঁস হয়েছে; যা এখন রীতিমতো ভাইরাল।

প্রকাশিত ভিডিওর রেজুলেশন ভালো না। তাই খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে ভিডিওতে দেখা যায়—দুই পাশে পুকুর। তার মাঝ দিয়ে বয়ে গেছে মাটির পথ। সেই পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন রাম চরণ। তার পরনে পাজামা-পাঞ্জাবি। লোদিতে শুটিং চলাকালে ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ একজন ভিডিওটি ধারণ করে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছেন।

আরো পড়ুন:

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শোনা যাচ্ছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্যুয়েন্স হলো ট্রেনের মধ্যে অ্যাকশন। এজন্য পরিচালক স্টান্ট কোরিগ্রাফার অনবারিভের সঙ্গে আলোচনা করেছেন, তিনি এর দায়িত্ব পালন করছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা এস. শংকর। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন—অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। ২০২৩ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়