ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৈকত নাসিরের ‘পানি পানি’ আইটেম গান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৭ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:০৩, ৭ এপ্রিল ২০২২
সৈকত নাসিরের ‘পানি পানি’ আইটেম গান

কয়েক মাস আগে ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের ভিডিওতে নেচে আলোচনার জন্ম দেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার একই ঘরানার ‘পানি পানি’ শিরোনামে নতুন একটি গানে নাচলেন নাবাগত রাসেল রানা ও সোনিয়া খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া।

‘পানি পানি’ আইটেম গানে প্রায় ১০০ জন জুনিয়র আর্টিস্ট নেচেছেন। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। গানটির কথা লিখেছেন চৌধুরী এস হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈকত নাসির।

আরো পড়ুন:

কক্সবাজারে দুই ধাপে গানটির দৃশ্যধারণের কাজ হয়। এরপর বুধবার (৬ এপ্রিল) এফডিসিতে গানটির শেষ ধাপের শুটিং হয়েছে। নির্মাতা সৈকত নাসির বলেন—‘‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে শুটিং করেছি। কোনো আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। আশা করছি, গানটির সঙ্গে মিউজিক ভিডিও দর্শক দারুণ উপভোগ করবেন।’’

আগামী ঈদুল ফিতরে নোনা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সৈকত নাসির।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়