ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ৯১০০ লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩২, ১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ৯১০০ লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জরিত সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ছয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আরো পড়ুন:

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ৬২ বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করে। এ ঘটনায় মজুতকারীকে পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়