ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন গান নিয়ে এলেন শুভমিতা ব্যানার্জি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৮ মে ২০২২  
নতুন গান নিয়ে এলেন শুভমিতা ব্যানার্জি

কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জির বাংলাদেশেও জনপ্রিয়। আধুনিক বাংলা, ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতসহ সব ক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি।  

মহসীন মনিরের কথায় ‘কাছে আসলে’ শিরোনামে গানটির সুর করেছেন কাজী হাবলু। সঙ্গীতায়োজন করেছেন চিররঞ্জন ব্যানার্জি। 

এ প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘এমন একটি গান দুই বাংলার দর্শকের জন্য উপহার। কথা, সুর ও সঙ্গীতায়োজন গানটিতে অন্য মাত্রা যোগ করেছে। আশাকরি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

শুভমিতার এই গান দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। 
 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়