ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাট-২: স্বতন্ত্র প্রার্থী সেলিমের স্পিডবোটে আগুন

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাট-২: স্বতন্ত্র প্রার্থী সেলিমের স্পিডবোটে আগুন

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের জমিতে রাখা স্পিডবোটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্পিডবোড ছাড়াও বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে গেছে।

আরো পড়ুন:

স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান প্রিন্স অভিযোগ করেন, বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল বাবার। জমিও নির্ধারণ করা ছিল। সেখানে দুটি সেমিপাকা ঘর রয়েছে। তার সামনে একটি স্পিডবোড রাখা ছিল। সেখানে আগুন দেওয়া হয়েছে। এতে স্পিডবোড ও বেশকিছু গাছপালা পুড়ে গেছে।

তিনি আরো বলেন, বাবার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন আমাদের প্রচারে বাধা, কর্মীদের হুমকি-ধামকি, হামলা ও ভাঙচুর অব্যাহত রেখেছে। আজ পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ জানা যায়নি।

বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়েছি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ঢাকা/আমিনুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়