ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফুটবলারের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন গায়িকা শাকিরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৫ জুন ২০২২  
ফুটবলারের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন গায়িকা শাকিরা

তারকা ফুটবলারের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানলেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত পপ গায়িকা শাকিরা। শনিবার (৪ জুন) বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই সংগীতশিল্পী।

এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন ৪৫ বছর বয়েসী শাকিরা। তাতে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা আপনাদের প্রতি তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি। বিষয়টি বোছার জন্য আপনাদের ধন্যবাদ।’

আরো পড়ুন:

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা। যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল। বিশ্বকাপ আসরে এই গান গাইতে গিয়ে পরিচয় হয়েছিল পিকের সঙ্গে, এরপর এক ছাদের নিচে তাদের বসবাস প্রায় এক যুগ।

মধুর সেই সম্পর্কের শেষ হলো তিক্ততায়। পিকে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার অবিশ্বস্ততার কারণে এ সম্পর্ক টিকিয়ে রাখতে চাননি শাকিরা। তাদের দুই সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়