ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঠে আর্জেন্টিনার লড়াই, নায়িকার হাঁস পার্টি

প্রকাশিত: ১৮:৪০, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ২১:৩৩, ৩০ নভেম্বর ২০২২
মাঠে আর্জেন্টিনার লড়াই, নায়িকার হাঁস পার্টি

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচ বাঁচা-মরার।জিতলেই তারা উঠবে শেষ ষোলোতে, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দেশের শোবিজ তারকারাও আর্জেন্টিনার এই ম্যাচটার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কেউ কেউ খেলা দেখার জন্য প্রস্তুতিও নিচ্ছেন।

টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেত্রী মানষী প্রকৃতি। তিনি আর্জেন্টিনা সর্মথক। এবারের বিশ্বকাপে প্রিয় দলের দুটি খেলাই দেখেছেন বন্ধুদের সঙ্গে। আজকেও ভাই-বন্ধুদের সঙ্গে প্রিয় দলের খেলাটি উপভোগ করবেন। এজন্য নিজের হাতের রান্না করে হাঁস পার্টি দিচ্ছেন বলেন জানান প্রকৃতি।

এ প্রসঙ্গে মানষী প্রকৃতি রাইজিংবিডিকে বলেন, ‘প্রিয় খেলোয়াড় মেসির পায়ের জাদু দেখব বলে প্রস্তুতি নিচ্ছি। ভাই-বন্ধুদের সঙ্গে খেলাটি উপভোগ করবো। এজন্য নিজে হাঁস রান্না করবো। পিকনিক মুডে খেলাটি উপভোগ করতে চাই। আজ মেসি তার সেরাটা দিবে বলে আশা করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করি প্রিয় দল এবার কাপ জিতবে।’

মানষী প্রকৃতি বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তার টার্গেট চলচ্চিত্র। এরই মধ্যে কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। খুব শিগগির সেসব সিনেমায় আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হবেন বলেও জানান এই অভিনেত্রী।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়