ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলমের নাটকে ইমরানের গান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১০ জুন ২০২৪  
আলমের নাটকে ইমরানের গান

নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করছেন ‘তোমার সাথে আড়ি’ শিরোনামে একক নাটক। নাটকটির টাইটেল গান গেয়েছেন ইমরান মাহমুদুল।  

‘তোমায় দেখে ফিদা আমি/ প্রথম দেখাতে/ ডাগর চোখে তীর মেরেছ/ হৃদয় মাঝেতে’-এমন কথামালায় গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস।

অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি রিলিজ হবে সিডি ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়