ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিবের সঙ্গে ‘তুফান’ দেখলেন শুভ

প্রকাশিত: ১২:৫৪, ২৫ জুন ২০২৪  
শাকিবের সঙ্গে ‘তুফান’ দেখলেন শুভ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘদিন ধরে একচেটিয়া চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়ক। এবারের ঈদে তার অভিনীত ‘তুফান’ সিনেমা মুক্তি পেয়েছে।

গতকাল সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ শো দেখতে হাজির হয়েছিলেন বর্তমান সময়ের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ। এসময় শাকিবের পা ছুঁয়ে সালাম করেন শুভ। দ্রুতই শুভকে বুকে জড়িয়ে নেন শাকিব খান।

আরো পড়ুন:

এক সময় শাকিব-শুভর বাকযুদ্ধ চোখে পড়লেও বর্তমানে তাদের সম্পর্ক কেমন তা বুঝতে বাকি নেই ভক্তদের।

গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শক সারিতে বসে তুফান দেখেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, শুভ, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফীসহ সিনেমাটির কলাকুশলীরা। এসময় ‘তুফান’ সিনেমার প্রশংসা করেন শুভ।

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি।

শাকিব ছাড়াও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ওপার বাংলার মিমি চক্রবর্তী প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়