ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবগঠিত ‘বাংলাদেশ নাট্য ফোরাম’র নেতৃবৃন্দকে নায়ক উজ্জ্বলের শুভেচ্ছা

প্রকাশিত: ১৮:৫০, ২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫০, ২ সেপ্টেম্বর ২০২৪
নবগঠিত ‘বাংলাদেশ নাট্য ফোরাম’র নেতৃবৃন্দকে নায়ক উজ্জ্বলের শুভেচ্ছা

সুস্থধারার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে গঠন করা হলো ‘বাংলাদেশ নাট্য ফোরাম’। নাট্য নির্মাতা সৈয়দ শাকিলকে আহ্বায়ক ও নির্মাতা ফরিদুল হাসানকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কমিটির সাফল্য কামনা করে উজ্জ্বল বলেন, ‘আমি নবগঠিত এই কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি ও অভিনন্দন জানাচ্ছি।’

নন্দিত এই চিত্রনায়ক জানান, এই কমিটি অচিরেই কলেবর বৃদ্ধি করে একটি পরিপূর্ণ আহ্বায়ক কমিটি প্রকাশ করবে।

বাংলাদেশ নাট্য ফোরমে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন অভিনেতা রাশেদ মামুন ও অভিনেত্রী মৌসুমী হামিদ।

এর আগে চলচ্চিত্র পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক ও অভিনেতা শিবা সানুকে সদস্যসচিব করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন করা হয়। এই কমিটি এফডিসির সোনালি অতীত ফিরিয়ে আনতে সরকারের সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করেন উজ্জ্বল।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়